পাহাড়ে বিমল গুরুংয়ের রাজকীয় প্রত্যাবর্তন হতে চলেছে - The News Lion

পাহাড়ে বিমল গুরুংয়ের রাজকীয় প্রত্যাবর্তন হতে চলেছে




দি নিউজ লায়ন ;  তিন বছর পর পাহাড়ে বিমল গুরুংয়ের রাজকীয় প্রত্যাবর্তন হতে চলেছে। মোর্চা সূত্রে খবর, ৪০০ গাড়ির বিশাল কনভয় নিয়ে শিলিগুড়ি থেকে পাহাড়ে উঠবেন গুরুঙ। পাহাড় প্রবেশের পথে ৩২ টি জায়গায় তাঁকে স্বাগত জানাবেন মোর্চা নেতাকর্মীরা।


 মোর্চা সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ি থেকে বিশাল কনভয় নিয়ে গুরুঙ সোজা চলে আসবেন দার্জিলিং মোটর স্ট্যান্ডে। আপাতত এখানেই তাঁর সদরদপ্তর হতে চলেছে। এখানেই বিশাল জনসভা করবেন তিনি রবিবার। মোর্চা নেতৃত্বের দাবি, অন্তত ৪০ হাজার মানুষ উপস্থিত থাকবেন বিমল গুরুংয়ের পাহাড় প্রত্যাবর্তনের পর প্রথম জনসভায়। 


গুরুঙ পন্থী মোর্চা নেতা তিলক চন্দ্র রোকা এ প্রসঙ্গে জানান, মোর্চা নেতাকর্মীরা একেবারে তৈরি রয়েছেন বিমল গুরুং কে দীর্ঘদিন পর পাহাড়ে স্বাগত জানাতে। সমস্ত প্রস্তুতি সাড়া হয়ে গিয়েছে। বিমল গুরুং কি বলেন তার শোনার অপেক্ষায় উদগ্রীব হয়ে রয়েছেন পাহাড়বাসী।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.